hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪৪

প্রশ্ন-২৪১: ফরয নামাযের পর সুন্নাত নামায পড়তে বিলম্ব করা মাকরুহ?

এক বইয়ে পড়েছি যে সব ফরয নামাযের পর সুন্নাত নামায রয়েছে সেসব নামাযে সুন্নাত পড়তে বিলম্ব করা মাকরুহ। আবার অন্য আরেক বইয়ে দেখেছি, রাসূলুল্লাহ (ﷺ) ফরয নামাযের পর বিভিন্ন আমল করেছেন? কোনটাকে আমরা সঠিক বলব?

উত্তর: হাদীসে দুই রকমই পাওয়া যায়। আমার রাহে বেলায়াতে’ এটা বিস্তারিত পাবেন। যেসব নামাযের পর সুন্নাত আছে, সুন্নাতটাও নামাযের অংশ। নেক আমলও নামাযের অংশ। ইমাম বেশি দেরি করবেন না। মুক্তাদিরা দুটোই করতে পারে। অর্থাৎ সুন্নাত পড়ে ওযীফা করা অথবা ওযীফা করে সুন্নাত পড়া। তবে উত্তম হল, রাসূলুল্লাহর (ﷺ) এর সামগ্রিক আমলে দেখা যায়, ফরয নামাযের পরে সাধারণ তাসবীহ তাহলীলগুলো পড়তেন। এটা পড়তে চারপাঁচ মিনিট লাগে। এরপর বাড়িতে যেতেন অথবা মসজিদে জায়গা পরিবর্তন করে সুন্নাত পড়তেন।