hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৬

প্রশ্ন-১৬৩: মাগরিবের ওয়াক্ত কতটুকু সময় পর্যন্ত থাকে?

উত্তর: আমরা অনেকেই মনে করি, মাগরিবের কোনো সময় থাকে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রকৃত বাস্তবতা হল, মাগরিবের ওয়াক্ত আর ফজরের ওয়াক্ত এক। সুবহে সাদেক থেকে বেলা উঠতে যে সময় লাগে সূর্যাস্ত থেকে সূর্যের লাল আভা, সাদা আভা কাটতে সেই সময় লাগে। এক ঘণ্টা বিশ মিনিট মতো লাগে। কাজেই আমরা আযানের পর থেকে ঘণ্টাখানেক সময় মাগরিবের নামায পড়তে পারি। তবে সাধারণভাবে মাগরিবের নামাযে বেশি দেরি না করা উচিত। আমরা অনেক সময় যেটা করি, আযান দিয়েই নামায শুরু করি, এটাও ঠিক না। অন্তত দশ মিনিট সময় দেয়া উচিত। আর রোযার সময় ইফতারের কারণে ১৫ বা ২০ মিনিট সময় দেয়া হয়, এটা মোটেও অনুচিত নয়। বরং এটা সুন্নাহ সম্মত।