hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭৬

প্রশ্ন-৩৭৯: একজন বলেছে, যারা মুজিযা এবং কারামাতে বিশাস করে, তারা বিদআতি। কথাটা কতটুকু সঠিক?

উত্তর: মুজিযা মানে নবীদের অলৌকিক কর্ম। কারামত মানে ওলীদের অলৌকিক কর্ম। মুজিযা অবশ্যই সত্য। কারামতিও হতে পারে। এখানে দুটো বিষয়। কারামতি দেখে ওলী চেনা যাবে না। অলৌকিক কাজ ওলিও করতে পারে শয়তানও করতে পারে। অলৌকিক কাজ ওলি হওয়ার আলামত না। বাতাসে উড়ে যাচ্ছে, পানির উপর হেঁটে যাচ্ছে- শয়তানও হতে পারে, ভালো মানুষও হতে পারে। মানুষের মনের কথা বলে দিচ্ছে যে, সে সাঁইবাবাও হতে পারে আবার পীরবাবাও হতে পারে। কাজেই এগুলো ওলি হওয়ার আলামত না। তবে যদি কোনো নেককার মানুষ, যিনি সুন্নাত মোতাবেক চলেন, জীবন ও কর্ম দেখে মনে হয় আল্লাহওয়ালা মানুষ তার থেকে যদি অলৌকিক কোনো কাজ প্রকাশ পায়, আমরা বলতে পারি কারামত। দুই নাম্বার হল, আমরা কারামতির নামে যা বলি ৯৫% মিথ্যা কথা। কোনো সনদ নেই।