hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১২

প্রশ্ন-৪১৬: দোকনটি উদ্বোধন করতে সুন্নাতের আলোকে করণীয় কী?

আমি একটি দোকান তৈরি করেছি। দোকনটি উদ্বোধন করতে চাচ্ছি। এক্ষেত্রে সুন্নাতের আলোকে করণীয় কী? কোনো আলেমকে ডেকে এনে নামায পড়ানো বা লোকজন ডেকে মীলাদ দিলে কি বিদআত হবে?

উত্তর: আলহামদু লিল্লাহ! আপনার ভেতর সুন্নাতের চিন্তা এসেছে, এটা খুব বড় কথা। উদ্বোধনের জন্য কোনো অনুষ্ঠান সাহাবিরা করতেন এমন দেখা যায় না। উদ্বোধন বলতে আমি নিজে সুন্নাত মতো করব। নিজে দুআ করে দোকান শুরু করব। দান সাদকার মাধ্যমে শুরু করব এটাই সুন্নাত। তবে দোকান বা বাড়িতে কোনো আলেমকে ডেকে এনে বসানো, ওয়াজ নসিহত করানো, নামায পড়ানো এটা করা যেতে পারে। রাসূলুল্লাহ (ﷺ) কে সাহাবিরা দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যেতেন। অথবা নবীজি তাদের বাড়িতে গিয়ে দুই রাকআত নামায পড়ে দিতেন। কাজেই ভালো আলেমকে দোকানে নিয়ে যাওয়া, এটা করা যেতে পারে। তবে এটা উদ্বোধনের সাথে সম্পৃক্ত না। আমরা যে আনুষ্ঠানিকতা করি, এই রকম আনুষ্ঠানিকতা রাসূলের যুগ, সাহাবিদের যুগ এবং তাবেয়িদের যুগে ছিল বলে আমার জানা নেই।