hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০২

প্রশ্ন-১৯৯: আমার পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে। আশা নেই। আছে দুশ্চিন্তা আর হতাশা। মরে গিয়ে বাঁচতে চাই সুন্দরভাবে।

আমার পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে। সব মানুষকে বিরক্তিকর প্রাণি মনে হয়। আশা নেই। আছে দুশ্চিন্তা আর হতাশা। কেউ আমাকে পছন্দ করে না। আমি মরে যেতে চাই। মরে গিয়ে বাঁচতে চাই সুন্দরভাবে। উত্তর: শয়তানের খপ্পরে পড়ে গেছ বাবা! আমার কাছে এসো, তোমার কী কী নেই সব দেখিয়ে দেব। তোমার চোখদুটো কানা হয়ে গেছে নিশ্চয়! তোমার শরীর ফেটে রক্ত বের হচ্ছে নিশ্চয়! একজন মানুষ ক্যান্সার আক্রান্ত, জানে, সে কিছুদিন পর মারা যাবে, তাও তার মনে আনন্দ আছে। আমার এক ফুফাতো ভাই, বেচারা ক্যান্সারে মারা গেছে। ডাক্তার বলেছিল বাঁচবে না। সে বাঁচবে না’র ভেতর দিয়ে সন্তানদের জন্য ঘরবাড়ি অনেক কিছু বানিয়েছে। মরার সময় তো মরবই। তো যার শরীর ফেটে রক্ত পড়ছে, যার গায়ে ক্যান্সার বাসা বেঁধেছে, তার কোনো হতাশা নেই, আর সব হাতাশা তোমার ভেতর চলে আসল? শয়তানের মুরীদ হয়ে গেছ।