hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯১

প্রশ্ন২৯০: রিসালাতের নামে তাকবীর দেয়া জায়েয কি না? আবার অনেকে পীর-ওলির নামে তাকবীর দেয়। এগুলো ঠিক কি না?

উত্তর: ইসলাম কোনটা নেবেন? যদি রাসূলুল্লাহ (ﷺ) আর সাহাবিদেরটা নেন, আবু হানীফারটা নেন, তাহলে কোনো তাকবীরই ঠিক না। তাকবীর আল্লাহর নামে হবে ‘আল্লাহু আকবার'। সাহাবিরা কখনো রাসূলুল্লাহ (ﷺ) এর নামে তাকবীর দেন নি। আবু হানীফার শিষ্যরা কখনো ‘ইমাম আজম’ বলে তাকবীর দেন নি। এগুলো সব বানোয়াট। আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে এইসব বুযুর্গরা আমাদের কাছে বড় হয়ে গেছে। আমরা উমার, উসমান, আলিকে বলি হযরত আলি, হযরত উমার, হযরত উসমান। কিন্তু আমাদের পীর সাহেবদের কথা শুধু হযরত দিয়ে বললে ছোট ছোট লাগে। নানান রকম উপাধি না দিলে জান ভরে না।