hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪৬

প্রশ্ন-২৪৩: রাগ নিয়ন্ত্রণ করার উপায় কী?

উত্তর: প্রথমত রাগ এটা গোনাহ, সবসময় মনে রাখবেন। দ্বিতীয়ত, রাগলে আপনার ব্রেন আর কাজ করে না। ব্রেনের কাজ নিয়ে নেয় শয়তান। শয়তানকে এটা নিতে দেবেন না। যতক্ষণ রাগ থাকে মুখ বুজে থাকবেন। কোনো কথা যেন রাগের মাথায় না বলি। রাগ নিয়ন্ত্রণের জন্য আল্লাহর রাগের কথা মনে রাখবেন যে, আমি রাগলে আল্লাহও রেগে যাবেন। কাজেই আল্লাহ যেন না রাগেন তাই রাগ কন্ট্রোল করতে হবে। রাসূলুল্লাহ (ﷺ) রাগের সময় বারবার ‘আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম’ পড়তে বলেছেন। চোখেমুখে পানি দেয়া, দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, ওযু করা- এগুলো হল রাগ নিয়ন্ত্রণের জন্য রাসূলুল্লাহ (ﷺ) এর প্রেসক্রিপশন।