hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০৩

প্রশ্ন-৪০৭: এতেকাফ করে ঈদের দিন বাড়ি গিয়ে পরিবারের সাথে ঈদ করতে পারছে না পারলে এতেকাফ করা কতটা জরুরি?

এক ব্যক্তি এতেকাফ করে ঈদের দিন বাড়ি গিয়ে পরিবারের সাথে ঈদ করতে পারছে না। এমন এতেকাফ করা কতটা জরুরি?

উত্তর: এতেকাফ করা কখনোই জরুরি না। এতেকাফ সুন্নাত আমল। করলে খুবই ভালো না করলে গোনাহ নেই। কাজেই এতেকাফের কারণে ঈদ করতে পারে না এ রকম মানুষ খুবই কম। আজ নতুন শুনলাম এমন কথা। যারাই এতেকাফ করেন, হিসাব রাখেন এতেকাফ করে ঈদের রাতে বাড়ি চলে যাবে। কেউ নিজের শহরে করে। কেউ একটু দূরে কোনো আলেমের মসজিদে করে। এবং যারা দূরে করে তারা বাড়ি ফেরার ব্যবস্থা করে রাখে। কাজেই এতেকাফের কারণে ঈদ করতে পারছে না। এমন কথা আজই প্রথম শুনলাম। এমন হলে তিনি এতেকাফ না করতে পারেন। এতেকাফ তো জরুরি না। নিজের গ্রামে গিয়ে করবেন যদি সুযোগ থাকে।