hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

প্রশ্ন-১৩: সাড়ে সাত তোলার উপর বাড়তি যে স্বর্ণ আছে এই অংশটুকুর যাকাত দিতে হবে? নাকি সাড়ে সাত তোলা স্বর্ণসহ সবটুকুর যাকাত দিতে হবে?

আমি জানি যে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য থাকলে যাকাত ফরয হয়। আমার প্রশ্ন হল, ধরুন আমার সাড়ে সাত তোলা স্বর্ণ আছে, এরপর আরো দেড় তোলা স্বর্ণ হল- এখন সাড়ে সাত তোলার উপর বাড়তি যে স্বর্ণ আছে এই অংশটুকুর কি যাকাত দিতে হবে? নাকি সাড়ে সাত তোলা স্বর্ণসহ সবটুকুর যাকাত দিতে হবে?

উত্তর: আসলে সাড়ে সাত তোলা স্বর্ণ হওয়া এটা হল নিসাব বা সীমা। অর্থাৎ এর কম স্বর্ণ থাকলে আপনাকে যাকাত দিতে হবে না। কিন্তু এই পরিমাণ হলে পুরোটারই যাকাত দিতে হবে। অর্থাৎ আপনার আট থাকলে আট ভরি সোনারই যাকাত দিতে হবে। এমন নয় যে সাড়ে সাত বাদ দিয়ে শুধু অর্ধভরির যাকাত দেবেন। আপনার সাড়ে সাতভরি বা তার বেশি স্বর্ণ আছে, তার মানে আপনি সম্পদশালী, পুরো সম্পদের যাকাত আপনাকে দিতে হবে।