hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১৬

প্রশ্ন-৪২০: ঈমান আনার পর প্রথম শর্ত হল মুসলিম ভূমির প্রতিরক্ষা। আমরা এই দায়িত্ব কতটুকু পালন করছি?

ড. আব্দুল্লাহ আযযাম রহ. বলেছেন, ঈমান আনার পর প্রথম শর্ত হল মুসলিম ভূমির প্রতিরক্ষা। আমরা এই দায়িত্ব কতটুকু পালন করছি?

উত্তর: ড. আব্দুল্লাহ আযযাম রাহ. আমার জানা মতে পয়গাম্বর ছিলেন না। তোমরা যদি তাকে কেউ পয়গাম্বর মান, সেটা ভিন্ন কথা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ) এর পরে কাউকে পয়গাম্বর মানি না। রাসূলুল্লাহর (ﷺ) এবং তাঁর সাহাবিরা কখনোই বলেন নি, ঈমান আনার পর প্রথম শর্ত মুসলিম ভূমির নিরাপত্তা রক্ষা করা। কক্ষনো বলেন নি। কুরআনেও নেই, হাদীসেও নেই। সাহাবিরাও বলেন নি। ড, আব্দুল্লাহ আযযাম রাহ, এমন একটা দেশে জন্মেছিলেন, সে দেশে লাশের ভেতর থাকতে হয়। অস্ত্রের ভেতর তার জন্ম। সে জন্য তার অমন মানসিকতা গড়ে উঠেছে। তিনি তার মতো চিন্তা করেছেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেন। আমরা তার জন্য দুআ করি। তবে তিনি পয়গাম্বর ছিলেন না।