hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫৭

প্রশ্ন-৩৫৯: একজন নামাযি মানুষ মুসলিমকে বাদ দিয়ে হিন্দুকে দিয়ে দোকান পরিচালনা করাতে পারেন?

একজন নামাযি মানুষ মুসলিমকে বাদ দিয়ে হিন্দুকে দিয়ে দোকান পরিচালনা করে। এটা ইসলামের সাথে প্রতারণা কি না জানাবেন।

উত্তর: মুসলিম তো আমরা নামে মুসলিম। কামে তো আমরা মুসলিম না। অনেক মুসলিমের চেয়ে অনেক হিন্দুর আখলাক ভালো থাকে। কাজেই বেতন দিয়ে যদি হিন্দুকে কর্মচারি রাখেন, কোনো সমস্যা নেই। কারণ, অমুসলিমকে কর্মচারি রাখা শরীআতে নাজায়েয না।