hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৬

প্রশ্ন-১৫৩: ছোট বয়সে বাচ্চাদের মাদরাসায় দিলে নাকি অনেক সমস্যা হয়?

আমার ছেলের বয়স ২ বছর ৬ মাস। আমি ওকে নূরানি মাদরাসায় প্রথম শ্রেণিতে ভর্তি করিয়েছি। কিন্তু অনেকেই বলছে, ছোট বয়সে বাচ্চাদের মাদরাসায় দিলে নাকি অনেক সমস্যা হয়। তাই আপনার কাছে সাজেশন নিতে চাচ্ছি, ওকে আমি কোথায় পড়াব?

উত্তর: আমি নিজে মাদরাসা শিক্ষার লাইনের মানুষ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, অনেক শিক্ষা প্রতিষ্ঠান চালাই- আমি ঠিক উল্টোটা জানি। সেটা হল বর্তমানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় শুধু পরীক্ষা এবং পাশ আছে। লেখাপড়া আর নেই। একমাত্র এই নূরানি মাদরাসা বা এই জাতীয় মাদরাসাগুলোতে শিক্ষকরা আল্লাহর জন্য পড়ান, ছাত্ররাও মহাব্বতে পড়াশোনা করে। আপনি দেখবেন- আখলাক, আচরণ, কথাবার্তা, ভদ্রতা, সালাম, মানসিক বিকাশ- আপনার আশেপাশের স্কুলের থেকে মাদরাসার অবস্থা ভালো। আমি সারা বাংলাদেশের অবস্থার প্রেক্ষাপটেই বলছি। কাজেই যারা বলেন, ছোটবেলায় মাদরাসায় দিলে শিশুর মানসিক বিকাশে ক্ষতি হবে, এটা তারা ঠিক বলেন নি। বরং ছোটবেলায় ওকে মাদরাসায় দিয়ে সবচে' ভালো কাজ করেছেন। আমরা বিভিন্ন শিক্ষাবিদের সাথে আলাপ করেছি, আমাদের শিক্ষাব্যবস্থা শুধু পরীক্ষা আর পাশের ভেতর ঢুকে গেছে। পরীক্ষা তোমাকে দিতেই হবে, পাশ তোমাকে করতেই হবে। পরীক্ষায় উপস্থিত না হলেও পাশ হতে হবে। এতে কোনো লেখাপড়া নেই। এ জন্য আমাদের বাচ্চাদের অন্তত ক্লাশ থ্রি-ফোর পর্যন্ত নূরানি মাদারাসায় পড়ানো উচিত।