hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৬

প্রশ্ন-৯৩: যে আযান দিবে তাকেই কি ইকামত দিতে হবে?

উত্তর: একটা দুর্বল সনদের হাদীসে এসেছে

من أذن، فهو يقيم

যে আযান দেবে, সে ইকামত দেবে”। হাদীসটার সনদ দুর্বল। ফুকাহাগণ এটাকে মুস্তাহাব হিসেবে গ্রহণ করেছেন। যে আযান দেবে সে-ই যদি ইকামত দেয়, এটা উত্তম। তবে অন্য কেউ ইকামত দিলে কোন সমস্যা নেই। কেউ তাকে মাকরুহ বলেন নি। অনুচিতও বলেন নি এবং এর নযির আছে।