hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৭

প্রশ্ন-৩৯১: আমাদের দেশে ইফতারির সময় কেন দুই তিন মিনিট পরে নির্ধারণ করা হয়?

রাসূলুল্লাহর (ﷺ) বলেছেন, যতদিন আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা শান্তির উপর প্রতিষ্ঠিত থাকবে। অন্য হাদীসে আছে, দেরি করে ইফতার করা ইহুদিদের নিয়ম। কিন্তু তারপরেও আমাদের দেশে ইফতারির সময় কেন দুই তিন মিনিট পরে নির্ধারণ করা হয়?

উত্তর: দেরি করে ইফতার করা মানে দুই তিন মিনিট দেরি না। আমি নিজেও দুই তিন মিনিট দেরি করার পক্ষে না। তবে বিষয়টা হল, আমি বেলা ডোবা দেখছি না। বেলা ডুবেছে নিশ্চিত হওয়ার পরে পাঁচ সেকেন্ডও দেরি করা ঠিক না। অনুচিত। কিন্তু বেলা ডোবা আমি দেখছি না। ঘড়িতে দেখছি। ঘড়িতে দেখেও যদি আমি নিশ্চিত হই, তাহলে নিশ্চিত হওয়ার পরেও সাবধান হওয়া এটা জায়েয না। তবে ঘড়ির কাঁটা যেহেতু এক আধ মিনিট এদিক ওদিক থাকে, এ জন্য যদি কেউ এক আধ মিনিট দেরি করে, এটাকে আমরা ওই ইহুদিদের পর্যায়ে নিতে পারব না। কারণ, আমরা বেলা ডোবা দেখছি না। এবং ঘড়ির কাঁটায় অনেক সময় অনিশ্চয়তা থাকে। আর আপনি যদি কনফার্ম হন, আপনার ঘড়ি ঠিক আছে, আর বেলা ডুবে গেছে, আপনি ইফতার করবেন।