hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৩

প্রশ্ন-২৩০: কারো অন্তরের খবর কেউ কি বলতে পারে?

উত্তর: কেউ পারে না। তবে যাদু এবং সাধনা করলে এক ধরনের ক্ষমতা আসে। এটা এক ধরনের যাদু। আপনি ইন্ডিয়া গেলে অনেক সাধু পাবেন, তারা আপনার মনের খবর বলে দেবে। এই সাধনা করতে হলে না খেয়ে থাকতে হয়, রাত জাগতে হয় ইত্যাদি। তখন আপনার দুটো ক্ষমতা আসবে। একটা হল, কিছু জিন আপনার হাতে এসে যাবে। শয়তান জিনের কাজ হল, মানুষদের কাফের বানানো। তারা যখন দেখে একজন লোক শয়তানের পথে আসছে, তখন তারা লোকটার ভক্ত হয়ে যায়। তার সহযোগিতা করে। এই ক্ষমতা আপনার অর্জন হয়ে গেলে যখন কেউ সামনে আসবে, আপনার মনে কিছু কথা উদয় হবে। বুঝবেন, এটাই ওই লোকের মনের অনুভূতি। এইভাবে যাদুচর্চার মাধ্যমে, সাধনার মাধ্যমে মানুষ কিছু ক্ষমতা অর্জন করতে পারে। এটা হিন্দুদের আছে, খ্রিস্টান ও বৌদ্ধ যোগিদের আছে। মুসলিম যোগি যারা, যারা শিরকি কাজ করে, তাদের ভেতর মাঝেমাঝে পাওয়া যায়। এটা যদি কারো ভেতর দেখেন, পালাবেন। এই ব্যাটা যাদুকর। রাসূলুল্লাহ (ﷺ) এবং সাহাবিগণ এই ধরনের কিছু করেন নি।