hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৫

প্রশ্ন-৫১: আমার ৮ বছরের দুইটা বাচ্চার রোযা রাখাচ্ছি- এতে আমার গোনাহ হবে? আসলে এক্ষেত্রে আমার করণীয় কী?

আমার ৮ বছরের দুইটা বাচ্চা। গত বছর রোযা রাখছিল। আমি ভেঙে ভেঙে কয়েকটা রাখতে দিয়েছিলাম। কিন্তু এই বছর একেবারেই মানে না। রোযা থাকবেই। সাহরির আগ পর্যন্ত ঘুমাও না। যদি না ডাকি সাহরি খেয়ে তারপর ঘুমায়। অনেকে আমাকে বলে, এতটুকু বাচ্চার রোযা রাখাচ্ছি- এতে আমার গোনাহ হবে। আসলে এক্ষেত্রে আমার করণীয় কী?

উত্তর: প্রথম কথা আপনার কোনো গোনাহ হচ্ছে না। তবে তাদের শরীরের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। পনেরো ঘন্টার রোযা, ওদেরকে ছোট থেকেই অভ্যস্ত করাতে হবে। সাত বছর থেকে সালাতে অভ্যস্ত করা এবং রোযাও মাঝে মাঝে থাকলে কোনো দোষ নেই। তবে ওদের শরীরে কোনো ক্ষতি না হয়, খেয়াল রাখতে হবে। প্রচুর লিকুইড খাওয়াতে হবে। মাঝে মাঝে রাখবে মাঝে মাঝে ভাঙবে। ওরা যদি জিদ করে রাখে আর শারীরিকভাবে অসুস্থ না হয়, দিনের বেলা ক্লান্ত না হয়, দৌড়াদৌড়ি না করে তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আপনার কোনো গোনাহ হচ্ছে না।