hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৬

প্রশ্ন-১২৩: কাফেরদের শাস্তিস্বরূপ তাদের নারীদের দাসী বানানো হত। বিবাহ ছাড়া কি দাসীদেরকে স্ত্রীর মতো ব্যবহার করা যাবে?

আমি জেনেছি যে ইসলামের প্রাথমিক যুগে কাফেরদের শাস্তিস্বরূপ তাদের নারীদের দাসী বানানো হত। বিবাহ ছাড়া কি দাসীদেরকে স্ত্রীর মতো ব্যবহার করা যাবে?

উত্তর: দাসী শব্দটা ঠিক দাসী নয়; ক্রীতদাসী। দাসব্যবস্থা প্রাচীন যুগ থেকেই ছিল। আরব দেশেও এটা ছিল। তঙ্কালীন অর্থব্যবস্থা দাসব্যবস্থার উপর নির্ভরশীল ছিল। দাসরা ব্যবসা-বাণিজ্য ইত্যাদি কাজগুলো কর। ইসলাম দাসব্যবস্থাকে সংকুচিত করে। দাসীকে বিবাহ করার সুযোগ দেয়া হয়েছে মূলত তার মুক্তির জন্য। তার মুক্তির বিভিন্ন পদ্ধতির একটা পদ্ধতি হল বিবাহ। দাসীকে বিবাহ করার শর্ত অন্যান্য নারীর বিবাহের মতোই। তিনি স্বামীহীন হবেন, বিধবা হবেন, তার বিবাহের অন্য কোনো বাধা থাকবে না। এই রকম দাসীকে ক্রয়চুক্তির মাধ্যমে স্ত্রী হিসেবে স্বামী ব্যবহার করতে পারবেন। এর কারণে ওই দাসীর যখন সন্তান হবে, তিনি আজীবনের জন্য মুক্ত হয়ে যাবেন। আর তাকে বিক্রি করা যাবে না। এটা দাস মুক্তির একটা পদ্ধতি। এটা ওই সময় যারা ক্রীতদাসী ছিল তাদের জন্য প্রযোজ্য। কোনো স্বাধীন মানুষকে বিক্রি করা, ক্রয় করা এটা সম্পূর্ণ হারাম। ইসলাম বিরোধী কাজ। অত্যন্ত শাস্তিযোগ্য অপরাধ।