hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৬

প্রশ্ন-১০৩: রমাযান মাসে কবরবাসীর কবরের আযাব কি বন্ধ থাকে।

উত্তর: কোনো হাদীসে আমরা এ রকম পাচ্ছি না। রমাযান মাসে আল্লাহ গোনাহ মাফ করেন, রমাযান মাসে জীবিত-মৃত অগণিত মুসলিমকে জাহান্নাম থেকে মুক্তি দেন এগুলো সব সহীহ হাদীসে পাওয়া যায়। কিন্তু রমাযানে কবরের আযাব মাফ থাকে অথবা রমাযানে মৃত্যুবরণ করলে কবরের আযাব হয় না- এই রকম কোনো হাদীস নেই। তবে নেক আমলরত অবস্থায় মৃত্যু, এটা ভালো। যেমন একজন রোযা রাখা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ইবাদতের ভেতরে ছিলেন- এটা ভালো। তবে রমাযানে মৃত্যুবরণ করলে অথবা রমাযান মাসে কবরের আযাব হয় না, এই মর্মে কোনো সহীহ বা গ্রহণযোগ্য দুর্বল হাদীস আমাদের নজরে পড়ে নি।