hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯৯

প্রশ্ন-২৯৮: দেনমহর শোধ করার জন্য সুদভিত্তিক ব্যাংকে ডিপিএস খুলেছিলাম। উক্ত সুদমিশ্রিত টাকা দিয়ে দেনমহর শোধ করা যাবে?

দেনমহর শোধ করার জন্য সুদভিত্তিক ব্যাংকে ডিপিএস খুলেছিলাম। প্রশ্ন হল, উক্ত সুদমিশ্রিত টাকা দিয়ে দেনমহর শোধ করা যাবে কি না?

উত্তর: জি না। আপনি নিজে হালাল টাকা দেবেন। মূল টাকা দেবেন। আর সুদের টাকা কোনো জনকল্যাণমূলক কাজে অথবা একান্ত অসহায় কাউকে দিয়ে দেবেন।