hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

প্রশ্ন-০৪: অ্যাবরশন করলে কি গোনাহ হবে?

এক দেড় মাস হল আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। কিন্তু আমরা আমাদের সমস্যার কারণে এই মুহূর্তে সন্তান নিতে চাচ্ছি না। আমরা এখন অ্যাবরশন করলে কি গোনাহ হবে?

উত্তর: জি, এটা গোনাহ হবে। যদি আপনার সমস্যাটা শরীআতসম্মত না হয়। সন্তান মায়ের গর্ভে যাওয়ার অর্থই হল, যেটা আল্লাহ কুরআনে বলেছেন:

في قرار مكين

["সূরা মুমিনূন, আয়াত-১৩; সূরা মুরসালাত, আয়াত-২১]

সে একটা নিরাপদ, সুন্দর অবস্থানে চলে গেছে। এই অবস্থায় তার নিশ্চিত জীবন থেকে তাকে বঞ্চিত করা, এটা হত্যার মতোই। আপনি জন্মবিরতি করেছেন এটা ভিন্ন কথা। কিন্তু সন্তান মাতৃগর্ভে অবস্থানের পরে অ্যাবরশন করা, এটা হত্যার শামিল। তবে যদি মায়ের জীবনের আশঙ্কা থাকে, নিশ্চিতভাবে জানা যায় মায়ের জীবন ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে অ্যাবরশন করাতে পারেন। এটা ডাক্তারের কাছ থেকে নিশ্চিত হতে হবে।