hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১০

হযরত আয়িশা (রা)-এর সাথে শাদী মুবারক : মি‘রাজ

এ বছরই অর্থাৎ নবুওয়াতের দশম বর্ষে হযরত মুহাম্মদ (সাঃ) হযরত আয়িশা বিন্‌ত আবূ বকর সিদ্দীক (রা) এবং হযরত সাওদা বিন্‌ত যামআ (রা)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঐ বছরই তিনি মি‘রাজে গমন করেন। মি‘রাজ সম্পর্কে তাবারীর অভিমত হচ্ছে তা’ ওয়াহী অবতীর্ণ হওয়ার পূর্বে অর্থাৎ নবুওয়াতের প্রথম বর্ষের ঘটনা, যখন নামায ফরয হয়েছিল। ইব্‌ন হাযমের মতে, তা দশম হিজরীর ঘটনা।

কোনো কোনো রিওয়ায়াতের দ্বারা প্রতীয়মান হয় যে, মি‘রাজ মদীনায় হিজরতের পরে ঘটেছিল। যেভাবে বক্ষ বিদারণ সম্পর্কে কোন কোন আলেমের ধারণা যে তা’ একাধিকবার সংঘটিত হয়েছে তেমনিভাবে মি‘রাজ সম্পর্কেও কোনো কোনো পণ্ডিতের ধারণা যে, তাও একাধিকবার হয়েছে। মোটকথা, এ বিতর্কের স্থান এটা নয়। এজন্যে স্বতন্ত্র পুস্তক এবং তাফসীর ও হাদীসের কিতাবাদি দেখা যেতে পারে।