hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

ফাল–ভাগ্যপরীক্ষা

অন্ধকার যুগে আরবদেশে সুলক্ষণ এবং কুলক্ষণ পরীক্ষা করার বহুল প্রচলন ছিলো। কাককে তারা খুবই কুলক্ষুণে জ্ঞান করতো এবং একে বিচ্ছেদের হেতু বলে মনে করতো। আরবী ভাষায় কাককে যেহেতু শুরাব বলা হয়ে থাকে তাই মুসাফিরীকে তারা গুরবত এবং মুসাফিরকে গরীব বলে অভিহিত করে। অর্থাৎ তাদের ধারণা ছিল যে, কাকের প্রভাবেই মানুষ বিরহ-বিচ্ছেদের কবলে পড়ে দুর্ভোগের শিকার হয়ে থাকে। তারা পেচাকেও অত্যন্ত অলক্ষুণে জ্ঞান করতো। তাদের ধারণা ছিলো যে, পেচা শব্দ করলে মানুষের মৃত্যু ও ধ্বংস অনিবার্য। তারা হাঁচি দেওয়াকেও কুলক্ষুণে জ্ঞান করতো। তাদের মধ্যে কিছু সংখ্যক লোক যাদুকরও ছিল। তারা একে পেশা হিসাবে গ্রহণ করতো। অসাধ্য সাধনের উদ্দেশ্যে শয়তানকে বশীভূত করার জন্যে তারা অনেক কঠোর সাধনায় লিপ্ত হতো।