hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮

কুরবানী

পৌত্তলিকরা যখন হজ্জে আসতো, তখন তার কুরবানীর জন্যে উটও নিয়ে আসতো। সেসব উটের গলায় পরিচিতিস্বরূপ তারা জুতা লটকিয়ে দিতো এবং সেগুলোর কুঁজ যখম করে দিতো। তা দেখলেই লোকে বুঝতে পারতো যে এগুলো কুরবানীর উট। তখন কেউ আর এগুলোর কোন বিঘ্ন সৃষ্টি করতো না। উটের বাচ্চা, ভেড়া প্রভৃতি চতুষ্পদ জন্তু তারা মূর্তির নামে উৎসর্গ করতো। কোন কোন গোত্রের লোকজন এসব মূর্তির জন্যে নরবলি পর্যন্ত দিতো।

কোনো কোনো ঐতিহাসিকের মতে আরবের মূর্তিপূজারীরা তাওহীদেও বিশ্বাসী ছিলো এবং এক আল্লাহকে জানতো। তারা উক্ত মূর্তিগুলোকে আল্লাহর দরবারে সুপারিশকারী জ্ঞানে পূজো করতো। এদের মধ্যে কোন কোন্ কবীলার লোকজনের এরূপ বিশ্বাস ছিলো যে কোন মৃত ব্যক্তির কবরে উটনী যবাই করে দিলে সেই উটনীর পিঠে সওয়ার হয়ে ঐ ব্যক্তি কিয়ামতের দিনে উত্থিত হবে। তাদের এ বিশ্বাস থেকে প্রতীয়মান হয় যে, তারা পুনরুত্থানে এবং শেষ বিচারে হিসাব-নিকাশে বিশ্বাসী ছিল।