hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫৪

তাবারিস্তান বিজয়

হযরত সাঈদ ইব্‌ন ‘আস (রা) কূফার গভর্নর পদে নিযুক্ত হওয়ার পর নতুনভাবে একটি সেনাবাহিনী গঠন করেন। হযরত হাসান ইব্‌ন আলী (রা), হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা), হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আমর (রা), হযরত আবদুল্লাহ্ ইব্‌ন যুবায়র (রা), হযরত হুযায়ফা ইব্‌ন ইয়ামান (রা) প্রমুখ ঐ বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন। ঐ বাহিনী নিয়ে হযরত সাঈদ ইব্‌ন ‘আস (রা) তাবারিস্তানে অভিযান করেন এবং এতে তাবারিস্তান ও জুরজানের সমগ্র এলাকা দখলে আসে। তারপর হযরত ইয়াযীদ ইব্‌ন মুহাল্লাবকে কূমাসের দিকে প্রেরণ করা হয়।