hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪৮

মুরতাদদের মূলোচ্ছেদ

এই ফরমানগুলো দূতদের মাধ্যমে প্রেরণ করার পর সিদ্দীকে আকবর (রা) এগারটি ঝাণ্ডা তৈরি করেন এবং এগারজন দলপতি নির্বাচিত করে একেকটি ঝাণ্ডা একেকজন দলপতির হাতে সোপর্দ করেন। এরপর প্রত্যেককে একেক দল সৈন্য প্রদান করে নির্দেশ দিলেন যে, মক্কা ও তায়িফ প্রভৃতি স্থান থেকে যেখানে যেখানে ইসলামের উপর দৃঢ়পদ গোত্র পাওয়া যাবে, তাদের মধ্য থেকে কিছু লোক ঐ গোত্র ও তাদের ঘরবাড়ী রক্ষার জন্য রেখে দেবে এবং কিছু লোক নিজ বাহিনীতে শরীক করে সামনে অগ্রসর হতে থাকবে। প্রথম ঝাণ্ডাটি হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-কে দেয়া হয় এবং বলা হয় যে, সর্বপ্রথম তুলায়হা ইব্‌ন খুওয়ায়লিদ আসাদীর উপর আক্রমণ করবে। এই অভিযান শেষ হওয়ার পর বার্তা নামক স্থানে মালিক ইব্‌ন নুওয়ায়রার উপর আক্রমণ করবে। দ্বিতীয় ঝাণ্ডাটি দেয়া হয় হযরত ইকরামা ইব্‌ন আবূ জাহেলকে। তাকে ইয়ামামার মুসায়লামা কায্‌যাবের উপর হামলা করতে বলা হয়। তৃতীয় ঝাণ্ডা শোরাহবীল ইব্‌ন হাসানাকে সোপর্দ করা হয়। তাকে বলা হয় যে, তুমি ইকরামাকে সাহায্য করবে এবং ইয়ামামা অভিযান সম্পন্ন করে হাদরামাউতের বনূ কিন্দা ও বনূ কাযার উপর হামলা করবে। চতুর্থ ঝাণ্ডা হযরত খালিদ ইব্‌ন সাঈদ (রা) ইব্‌ন আসী লাভ করেন তাঁকে নির্দেশ দান করা হয় যে, সিরিয়ার সীমান্তে পৌঁছে সেখানকার গোত্রগুলোকে শায়েস্তা করবে। পঞ্চম ঝাণ্ডা হযরত আমর ইবনুল ‘আস (রা)-কে প্রদান করে হুকুম দেয়া হয় যে, তুমি বনূ খুযাআর মুরতাদদের নিকট চলে যাও। ষষ্ঠ ঝাণ্ডা হযরত হুযায়ফা ইব্‌ন মুহসিন (রা)-কে দিয়ে আম্মান অভিমুখে যাত্রা করতে বলা হয়। সপ্তম ঝাণ্ডা আরফাজাহ্ ইব্‌ন হারছামাহ্ (রা)-কে প্রদান করে মুহরাবাসীদের দিকে যেতে বলা হয়। হুযায়ফাহ্ ও আরফাজাহকে আরো নির্দেশ দেয়া হয় যে, উভয়ে একসাথে থাকবে। আম্মানে থাকাকালে হুযায়ফা আমীর ও আরফাজাহ্ তার অধীনে থাকবে। আর যখন মুহরায় থাকবে, তখন আরফাজাহ্ আমীর হবে এবং হুযায়ফা তার অধীনে থাকবে। অষ্টম ঝাণ্ডা তুরায়ফা ইব্‌ন আজিযকে প্রদান করা হয়। তাঁকে বলা হয় যে, বনূ সুলায়ম ও তাদের মিত্র বনূ হাওয়াযিনের দিকে যাত্রা করো। নবম ঝাণ্ডা সুওয়ায়দ ইব্‌ন মুকাররিনকে প্রদান করা হয়। তিনি ইয়ামান (তিহামা) যাওয়ার নির্দেশ লাভ করেন। দশম ঝাণ্ডা আলা ইব্‌ন হাদরামী-কে প্রদান করা হয়। তাঁকে বাহ্‌রায়নের দিকে যেতে বলা হয়। একাদশ ঝাণ্ডা মুহাজির ইব্‌ন আবী উমাইয়াকে দেয়া হয় এবং তাকে সানাআ অভিমুখে যাত্রা করতে বলা হয়।

এই দলপতিদের প্রত্যেককে একই বিষয়বস্তুর একেকটি ফরমান লিখে দেয়া হয়। এই ফরমানের বিষয়বস্তু ছিল এরূপ :