hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯৫

ইরাকের সংঘর্ষসমূহ

ইয়ারমূক বিজয়ের পর মুসলিমগণ উল্লিখিত এলাকাসমূহ নিজেদের অধিকারে নিয়ে আসে। তারপর তারা হিমসের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি গ্রহণ করে। কায়সার হিরাক্লিয়াস তখন সেখানেই অবস্থান করছিলেন। সিরীয় ও রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর যেসব সংঘর্ষ হয়েছিল সেগুলোর বিবরণ পেশ করার পূর্বে আমরা ইরাকের তৎকালীন ঐ সমস্ত অবস্থা ও ঘটনা সম্পর্কে কিঞ্চিৎ আলোচনা করা সমীচীন মনে করছি, যা ফারূকী খিলাফতের সূচনা থেকে তখন পর্যন্ত সংঘটিত হয়েছিল। কেননা, যদি আমরা শুধু সিরিয়ার ঘটনাবলীর বিবরণ পেশ করতে থাকি তাহলে সময়কালের দিক দিয়ে ইরাকের অবস্থা ও ঘটনাবলীর বর্ণনা অনেক পিছনে পড়ে যাবে। ফলে এগুলো অধ্যয়ন করার মধ্যে সে স্বাদ পাওয়া যাবে না, যা সিরীয় ও ইরাকী সংঘর্ষসমূহের সমান্তরাল অধ্যয়ন এবং সমসাময়িক স্বচ্ছ ও সঠিক ধারণা থেকে পাওয়া যেতে পারে।