hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

আবদে মানাফের খান্দান

আবদে মানাফ গোটা আরব দেশে সর্বাধিক সম্ভ্রান্ত ও অভিজাত বলে গণ্য হতেন। তার পরে তাঁর পুত্রগণও গোটা আরবে শ্রদ্ধার পাত্র বলে গণ্য হতেন। আবদে মানাফের আসল নাম ছিল মুগীরা। তাকে কমর ও সাইয়িদ নামেও অভিহিত করা হতো। যেহেতু তার অপর দুই সহোদরের নামে ছিল আবদে দার ও আবদে উজ্জা; তাই লোকে তাকে আবদে মানাত বলে ডাকতে থাকে।১ তারপর আবদে মানাত থেকে কালক্রমে তা আবদে মানাফে রূপান্তরিত হয়ে যায়।

─────────────────১. দার, উজ্জা ও মানাত আরবদের প্রাচীন আমলের মশহুর দেবদেবী। পাশাপাশি এদের নাম উচ্চারিত হতো বলে উক্ত দুই দেবতার পাশাপাশি মানাতের নাম যোগ করে তাকে আবদে মানাত বলা হতো। —অনুবাদক