hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬০

যুদ্ধবন্দীদের মুক্তি

বনূ মুসতালিকের সরদার হারিসের কন্যা হযরত জুওয়ায়রিয়া (রা) সাবিত ইব্‌ন কায়স (রা)-এর ভাগে পড়লেন। হারিস কয়েক দিন পর মদীনায় আগমন করে তাঁর কন্যাকে মুক্ত করার ইচ্ছা জ্ঞাপন করলো। হযরত নবী করীম (সাঃ) জুওয়ায়রিয়াকে নিজে মুক্তিপণ দিয়ে মুক্ত করিয়ে দিলেন। জুওয়ায়রিয়া পিতার সাথে যাওয়ার চাইতে হযরত নবী করীম (সাঃ)-এর খিদমতে থাকা অধিকতর পছন্দ করলেন। তখন তিনি জুওয়ায়রিয়ার ইচ্ছা অনুসারে এবং হারিসের সম্মতিক্রমে জুওয়ায়রিয়াকে বিবাহ করলেন। এই বিবাহের ফলে সাহাবায়ে কিরাম বনূ মুসতালিকের সমুদয় বন্দীকে এই বলে মুক্ত করে দিলেন যে, যে গোত্রের লোক হযরত নবী করীম (সাঃ)-এর আত্মীয় হয়ে গেছেন, আমরা তাদেরকে বন্দী অথবা দাস বানিয়ে রাখতে পারি না। একই সাথে সমুদয় মালে গনীমতও তারা ফিরিয়ে দিলেন। এভাবেই ইয়াহূদীদের একটি গোত্রের সাথে এই বিবাহের ফলে শত্রুতার স্থলে বন্ধুত্ব গড়ে উঠলো।