hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৬

আবিসিনিয়ায় মুহাজিরদের প্রত্যাবর্তন

হুদায়বিয়া থেকে ফিরে এসে নবী করীম (সাঃ) আমর ইব্‌ন উমাইয়া (রা) দামরীকে আবিসিনিয়ার বাদশাহ নাজাশীর নিকট একটি পত্র দিয়ে পাঠালেন। উদ্দেশ্য-হযরত জা‘ফর ইব্‌ন আবী তালিব ও সকল মুসলিম মুহাজিরকে আবিসিনিয়া থেকে মদীনায় ফিরিয়ে আনা। উক্ত পত্রে তিনি নাজাশীকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। নাজাশী পত্র পাঠ করে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন এবং প্রচুর হাদিয়া তোহফাসহ মুসলমানদের মদীনায় পাঠিয়ে দিলেন। নবী করীম (সাঃ) হুদায়বিয়া থেকে ফিরে এসে যুলহাজ্জ মাসে মদীনায় পৌঁছলেন। সপ্তম হিজরীর মুহাররম মাস পর্যন্ত মদীনায় অবস্থান করলেন। ষষ্ঠ হিজরীর শেষ দিকে তিনি মুসলমানদের মধ্যে ইট ও ঘোড়দৌড়ের রীতি প্রবর্তন করেন। হযরত আয়িশা (রা)-এর আম্মা এই বছরই ইনতিকাল করেন এবং হযরত আবূ হুরায়রা (রা) এই বছরই মুসলমান হন।