hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৬

সাবাঈদের গোমরাহী

বিদ্রোহীরা ও সাবাঈরা ঐ দূতকে গালিগালাজ করে এবং তাকে প্রহার করতে চায়। কিন্তু কয়েকজন মদীনাবাসী তাকে ঐ নির্যাতনের হাত থেকে রক্ষা করেন এবং সে দামিশকে ফিরে যায়। বিদ্রোহীদের নেতৃস্থানীয় ব্যক্তিরা জারীর ইব্‌ন আবদুল্লাহর বিরুদ্ধেও এই অভিযোগ উত্থাপন করে যে আমীর মুআবিয়ার সাথে ষড়যন্ত্রে লিপ্ত থাকায় সে দীর্ঘদিন সিরিয়ায় অবস্থান করেছে এবং যথাসময়ে সেখান থেকে ফিরে আসে নি। জারীর এ অভিযোগ শ্রবণ করে অত্যন্ত মর্মাহত হন এবং ফারকীসা শহরের দিকে চলে যান। আমীর মুআবিয়ার কাছে এই সংবাদ পৌঁছলে তিনি ফারকীসায় আপন দূত পাঠিয়ে জারীরকে এক রকম জোর করেই সেখান থেকে নিজের কাছে নিয়ে আসেন।