hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৩

দ্বিতীয় যবীহ আবদুল্লাহ ইব্‌ন আবদুল মুত্তালিব

যমযম কূপের উৎপত্তি হয়েছে হযরত ইসমাঈল (আ) থেকে যখন তিনি আর তার জননী হযরত হাজেরা মক্কার মরুপ্রান্তরে পিপাসায় কাতর হয়ে পড়েছিলেন। তখন আল্লাহ্ তা‘আলার হুকুমে সেখানে পানির প্রস্রবণ নির্গত হয়। হযরত হাজেরা তার চারপাশে বাঁধ দিয়ে সে পানিটুকু ধরে রাখেন। এভাবে তা একটি কূপের রূপ পরিগ্রহ করে। কিছু কাল পর তা মাটি ভরাট হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। লোকমুখে যমযম কূপের কথা শোনা যেত, কিন্তু তা কোথায় কেউ বলতে পারত না। যখন আবদুল মুত্তালিবের উপর হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব অর্পিত হলো, তখন তিনি যমযম কূপের অনুসন্ধানে ব্যাপৃত হলেন। দীর্ঘকাল পর্যন্ত তিনি আর তাঁর পুত্র হারিছ যমযমের সন্ধানে অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন। কুরায়শ বংশের একটি লোকও এ ব্যাপারে তাদের কোনরূপ সহযোগিতা করলো না বরং উল্টো এজন্য তারা পিতাপুত্রকে নিয়ে উপহাস করতো।