hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

হযরত খাদীজাতুল কুবরা (রা)-এর প্রস্তাব

বনূ আসাদ কবীলার সম্ভ্রান্ত মহিলা খাদীজা বিন্‌ত খুয়ায়লিদ কুরায়শ বংশের একজন ধনাঢ্য মহিলা বলে গণ্য হতেন। তিনি ছিলেন বিধবা এবং ইতিপূর্বে দু’জন স্বামীর ঘর করেছিলেন। তাঁর দ্বিতীয় স্বামী অনেক ধনসম্পদ রেখে যান। খাদীজা (রা) কর্মচারীদের মাধ্যমে সর্বদা শাম, ইরাক ও ইয়ামানে ব্যবসা পণ্য পাঠাতেন। হযরত মুহাম্মদ (সাঃ)-এর আমানতদারী ও বিশ্বস্ততার খ্যাতির কথা শুনে তিনি তার ভ্রাতুষ্পুত্র কাতীহা মারফত প্রস্তাব দিয়ে পাঠান যে, তিনি হযরত মুহাম্মদ (সাঃ)-কে ব্যবসা পণ্য দিয়ে শাম দেশে তার ব্যবস্থাপকরূপে পাঠাতে চান। তিনি চাচা আবু তালিবের সাথে পরামর্শক্রমে এ প্রস্তাবে সম্মতি দেন। খাদীজা তাঁর জন্য সঙ্গত পারিশ্রমিক ধার্য করেন। যথাসময়ে হযরত মুহাম্মদ (সাঃ) খাদীজার ব্যবসার ব্যবস্থাপকরূপে তাঁর ব্যবসা পণ্য নিয়ে শাম দেশের দিকে যাত্রা করেন। এ সময়ে খাদীজার ক্রীতদাস মায়সারা এবং জনৈক প্রিয়জন হাকীম ইব্‌ন হিযামও প্রিয়নবী মুহাম্মদ (সাঃ)-এর সফরসঙ্গী ছিলেন।