hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৯

সন্তান-সন্ততি

হযরত মারইয়া কিবতিয়া (রা)-এর গর্ভজাত ইবরাহীম ছাড়া হযরত মুহাম্মদ (সাঃ)-এর অন্য সব সন্তান হযরত খাদীজাতুল কুবরা (রা)-এর গর্ভে জন্মগ্রহণ করেন। সর্বপ্রথম হযরত কাসিম ভূমিষ্ঠ হন। চার বছর বয়সে তিনি মক্কায় মৃত্যুবরণ করেছিলেন। তাঁর নামানুসারেই নবী (সাঃ)-এর উপনাম (কুনিয়াত) হয় আবুল কাসিম। তার পর হযরত যয়নাব (রা), এরপর আবদুল্লাহ্ (রা) ভূমিষ্ঠ হন। এই আবদুল্লাহ্‌র লকবই তাইয়িব ও তাহির ছিল। তারপর যথাক্রমে হযরত রুকাইয়া (রা), হযরত কুলছুম (রা) ও হযরত ফাতিমা যুহরা (রা) ভূমিষ্ঠ হন। পুত্রগণ সবাই ছোট সময়ই মৃত্যুবরণ করেন। কিন্তু কন্যারা সবাই যুবতী হন এবং তাঁদের বিবাহ-শাদী হয়। কিন্তু তাদের মধ্যে সর্বকনিষ্ঠা কন্যা হযরত ফাতিমা (রা) ছাড়া আর কোন কন্যা থেকে বংশধারা চালু হয়নি। হযরত ফাতিমা (রা)-এর গর্ভে চারটি সন্তান জন্মগ্রহণ করেন। দুই পুত্র হযরত হাসান (রা) ও হযরত হুসায়ন (রা) এবং দুই কন্যা হযরত যয়নাব (রা) ও হযরত উম্মু কুলছুম (রা)।