hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

আবদুল মুত্তালিবের ওফাত

দু’বছর পর্যন্ত আবদুল মুত্তালিবের আদর যত্নে প্রতিপালিত হয়ে তিনি যখন আট বছর বয়সে পদার্পণ করলেন তখন দাদা আবদুল মুত্তালিবও পরলোক গমন করলেন। আবদুল মুত্তালিবের শবাধার যখন গোরস্তানে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন তিনিও অশ্রুসজল চোখে তার অনুগমন করছিলেন। আবদুল মুত্তালিব তাঁর মৃত্যুর পূর্বে আপন পুত্র আবূ তালিবকে ডেকে বিশেষভাবে ওসীয়ত করে যান যে, এ ছেলেটির অর্থাৎ তার ভ্রাতুষ্পুত্রের যত্ন-আত্তিতে তিনি যেন কোনরূপ ক্রটি না করেন। আবূ তালিব ছাড়াও তার আরো চাচা অর্থাৎ আবদুল মুত্তালিবের আরো অনেক পুত্র ছিলেন। কিন্তু বিচক্ষণ আবদুল মুত্তালিব এজন্যেই তাঁকে আবূ তালিবের হস্তে অর্পণ করেন যে, আবূ তালিব ও আবদুল্লাহ্ ছিলেন একই মায়ের গর্ভজাত সন্তান। তাই আবদুল্লাহর সন্তানের জন্যে তার দরদই সবচাইতে বেশী থাকার কথা। আবদুল মুত্তালিবের এ ধারণা কালে যথার্থ প্রতিফলিত হয়েছিলো। আবূ তালিব অক্ষরে অক্ষরে পিতার অন্তিম উপদেশ বাস্তবায়িত করে যোগ্য সন্তানের পরিচয়ই দিয়েছিলেন।