hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

সাদিক ও আল-আমীন খিতাব

হযরত মুহাম্মদ (সাঃ)-এর সততা, সদাচরণ, আমানতদারী, বিশ্বস্ততা ও উন্নত চরিত্রের খ্যাতি মক্কার সীমানা ছাড়িয়ে গোটা আরবে এতই ছড়িয়ে পড়ে যে, কেউ কেউ আর তাকে নাম ধরে ডাকতো না। সকলেই তাঁকে আস-সাদিক অথবা আল-আমীন বলে ডাকতো। গোটা আরবে এ নামটি বলতেই সকলে তার কথাই বুঝতো এবং এ নামেই লোকে তাকে এক ডাকে চিনতো বা স্মরণ করতো। নিখিল ভারত থিওসফিক্যাল সোসাইটির নেত্রী বিখ্যাত ইংরেজ মহিলা মিসেস এনি বেসান্ত লিখেন :

শ্রেষ্ঠ নবীর [হযরত মুহাম্মদ (সাঃ)-এর] যে গুণটি আমার অন্তরে তাঁর প্রতি ভক্তির সঞ্চার করেছে, তা হলো তাঁর সেই অনন্য বিশেষণ যা তাঁর স্বদেশবাসীকে তাকে আল-আমীন (পরম বিশ্বস্ত) নামে অভিহিত করতে বাধ্য করেছিল। মুসলিম অ-মুসলিম নির্বিশেষে সকলের কাছে এর চাইতে বেশী অনুসরণযোগ্য ব্যাপার আর কিছুই হতে পারে না। যার গোটা সত্তা সততা ও সত্যবাদিতার প্রতিমূর্তি, তিনি যে সর্বাধিক সম্ভ্রান্ত ও সম্মানিত তাতে সন্দেহের অবকাশ কোথায়? সত্যের পয়গাম-বাহক কেবল এমন ব্যক্তিই হতে পারেন।