hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৩

ওফাত

এরপর নবী করীম (সাঃ)-এর কাছে একটি পানিভর্তি পেয়ালা রাখা হয়েছিল। তিনি তাতে তাঁর হাত ভিজিয়ে চেহারার উপর হাতে বুলাতেন এবং বলতেন - اللهم اعنى على سكرات الموت (হে আল্লাহ! মৃত্যু যাতনায় আমাকে সাহায্য করো)। উম্মুল মু’মিনীন হযরত আয়িশা (রা) বারংবার তার চেহারার প্রতি তাকাচ্ছিলেন। সহসা লক্ষ্য করলেন যে, তাঁর চক্ষু স্থির ও নিস্তেজ হয়ে পড়েছে। তার পবিত্র মুখে তখন الرفيق الاعلى من الجنة উচ্চারিত হচ্ছিল। একাদশ হিজরীর ১২ই রবীউল আউয়াল সোমবার প্রায় দুপুরের সময় এই নশ্বর জগত থেকে তিনি জান্নাতবাসী হন। পরদিন মঙ্গলবার দুপুরের কাছাকাছি সমাহিত হন। তাঁর ইনতিকালের সময় হযরত আবূ বকর সিদ্দীক (রা) উপস্থিত ছিলেন না। তিনি ‘সানাহ’ নামক স্থানে আপন গৃহে পরিবার-পরিজনের কাছে গিয়েছিলেন। এই খবর যে শুনত, সে-ই অস্থির ও হতভম্ব হয়ে পড়ত।