hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯৪

সায়দা, আরকা, হাবীল ও বৈরূত বিজয়

হযরত ইয়াযীদ ইব্‌ন আবূ সুফিয়ান (রা) দামিশ্‌কের প্রশাসন ব্যবস্থা নিয়ন্ত্রণে আনার পর আপন সহোদর হযরত মুআবিয়া ইব্‌ন আবূ সুফিয়ান (রা)-কে প্রেরণ করেন। হযরত মুআবিয়া (রা) আরকা জয় করতে সক্ষম হন। তারপর হযরত ইব্‌ন আবূ সুফিয়ান (রা) সায়দা, হাবীল ও বৈরূত জয়ের প্রতি মনোনিবেশ করেন এবং ছোট-খাটো সংঘর্ষের পর ঐ সমস্ত স্থান দখল করেন। এভাবে দামিশক এবং সমগ্র জর্ডান এলাকা মুসলমানগণের অধিকারে চলে আসে।