hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৬

সাকীফা বনূ সায়িদা

এখানে মসজিদে নববীতে এই কথাবার্তা চলছিল। ইত্যবসরে খবর এলো যে, সাকীফা বনূ সায়িদায় আনসাররা সমবেত হয়েছেন এবং তারা সবাই সা‘দ ইব্‌ন উবাদা (রা)-এর হাতে বায়‘আত হতে চাচ্ছেন। কোন কোন আনসার এ কথাও বলছেন যে, منا امير ومن قريش امير (একজন আমাদের মধ্যে আমীর হবে, আরেকজন কুরায়শের মধ্যে আমীর হবে)। এ খবর শুনে হযরত আবূ বকর (রা) ও হযরত উমর (রা) একদল মুহাজিরকে সঙ্গে নিয়ে এই অনভিপ্রেত অবস্থার সংশোধন ও প্রতিরোধকল্পে সাকীফা বনূ সায়িদার দিকে গমন করলেন এবং নবী করীম (সাঃ)-এর ওসীয়ত মুতাবিক তাঁর নিকটাত্মীয় হযরত আলী (রা), হযরত আব্বাস (রা), হযরত উসামা (রা), হযরত ফযল ইব্‌ন আব্বাস (রা) প্রমুখকে কাফন-দাফনের ব্যবস্থা করার জন্য মোতায়েন করে গেলেন। হযরত আলী (রা) তাঁকে গোসল দিলেন। হযরত আব্বাস (রা) ও তার উভয় পুত্র পাশ ফিরাতেন এবং হযরত উসামা (রা) পানি ঢালতেন।