hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮৭

হযরত উমর ফারুক (রা)-এর গঠনাকৃতি

ফারূকে আযম (রা)-এর গায়ের রঙ সাদা-লাল মিশ্রিত; তবে লালের ভাগ বেশী। তিনি দীর্ঘাঙ্গী। পায়ে হেঁটে চলার সময়ে মনে হত যেন তিনি কিছুর উপর আরোহণ করে দ্রুত চলেছেন। তাঁর গণ্ডদ্বয়ে গোশতের পরিমাণ ছিল কম। শ্মশ্রু ঘন এবং গোঁফগুলো বড় বড়। মাথার সম্মুখ দিকের চুল উঠে গিয়েছিল। ইব্‌ন আসাকির বর্ণনা করেছেন, হযরত উমর (রা) দীর্ঘ ও হৃষ্টপুষ্ট দেহের অধিকারী। তাঁর বর্ণে লালিমার ভাগ বেশী। তার গণ্ডদ্বয় চাপা এবং গোঁফগুলো বড় বড় ও লালিমা মিশ্রিত। তার মা ছিলেন আবূ জাহেলের বোন। এ সম্বন্ধের কারণে তিনি আবূ জাহেলকে ‘মামা’ বলে ডাকতেন।