hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬৫

কারিনের যুদ্ধ

হরমুযের সাহায্যের আবেদন যখন ইরানের রাজদরবারে পৌঁছলো, তখন সেখান থেকে হরমুযের সাহায্যার্থে কারিন নামক এক মস্তবীর একদল বীর সেনাসহ যাত্রা করলো। কিন্তু তার পৌঁছার পূর্বেই হরমুযের ভবলীলা সাঙ্গ হয়েছিল। পথিমধ্যে কারিনের সাথে হরমুযের পরাভূত বাহিনীর সাক্ষাৎ হলো। এদিক থেকে মুসলিম বাহিনীও সামনে অগ্রসর হলো। যুদ্ধ হলো। কারিন, আনুশ্‌জান ও কুবাদ নামক তিনজন বড় বড় সরদার মারা গেলো। ইরানীরা তাদের তিন হাজার লাশ যুদ্ধক্ষেত্রে রেখে পলায়ন করার সময় নদীতে ডুবেও অনেকে মারা গেলো। বহু সংখ্যক বন্দী হলো। এই যুদ্ধের পর হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) এই প্রদেশের প্রজাদেরকে কোন রকম কষ্ট-ক্লেশ না দিয়েই জিযিয়া আদায়ে উৎসাহিত করে সেখানে ইসলামী শাসনকর্তা নিয়োগ করলেন। ইরানের প্রজাবৃন্দ ইসলামের প্রজা হয়ে অনুভব করলো যে, জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করলো।