hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯৬

আশতার ও ইব্‌ন আব্বাস (রা)-এর কূফা যাত্রা

মুহাম্মদ ইব্‌ন আবূ বকর এবং মুহাম্মদ ইব্‌ন জা‘ফর তাদের মিশনে ব্যর্থ হয়ে ফিরে আসার পর আলী (রা) আশতার-কে সম্বোধন করে বলেন, তুমি ইব্‌ন আব্বাসকে সঙ্গে নিয়ে কূফায় যাও এবং আবূ মূসাকে যেভাবে পার বোঝার চেষ্টা কর। যা হোক তারা উভয়ে কূফা যাত্রী করেন। সেখানে পৌঁছে তারা আবূ মূসাকে আসল পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফহাল করার চেষ্টা করেন এবং তাঁর কাছে সামরিক সাহায্য চান। কিন্তু আবূ মূসা আগাগোড়া একথাই বলতে থাকেন যে, যতক্ষণ পর্যন্ত বিশৃঙ্খলা প্রকাশিত না হয়, ততক্ষণ আমি নীরব (নিরপেক্ষ) থাকবো। শেষ পর্যন্ত আশতার ও ইব্‌ন আব্বাস নিরাশ হয়ে সেখান থেকে ফিরে আসেন এবং হযরত আলী (রা)-কে বলেন, আমাদের কোন কথাই আবূ মূসাকে প্রভাবিত করতে পারে নি।