hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৬

ইসলাম প্রচার

ষষ্ঠ হিজরীর শাবান মাসে রাসূলুল্লাহ (সাঃ) হযরত আবদুর রহমান ইব্‌ন আওফ (রা)-কে দুমাতুল জান্দাল এলাকায় ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেন। এখানকার অধিবাসীরা তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। তাদের এক সরদার উসায়গ ইব্‌ন আমর কাল্‌বী খ্রিস্টধর্মের অনুসারী ছিলেন, হযরত আবদুর রহমান ইব্‌ন আওফ (রা)-এর তাবলীগের ফলে উসায়গ ইসলাম গ্রহণ করলেন। সেখানকার অধিকাংশ অধিবাসীই এই সরদারের অনুসরণ করলো। যারা ইসলাম গ্রহণ করলো না, তারা জিযয়া কর দিতে রাযী হলো। হযরত আবদুর রহমান ইব্‌ন আওফ (রা)-এর সাথে উসায়গের কন্যা তামাসুরের বিবাহ হলো। তারই গর্ভে আবূ সালামা (র) নামক ফিকাহবিদ ও শ্রেষ্ঠ তাবিঈর জন্ম হয়।