hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

লুণ্ঠন ও রাহাজানি

উপরেই বলা হয়েছে আরবদেশে শহুরে জীবনে অভ্যস্ত ও যাযাবর এ দু’শ্রেণীর লোক বাস করতো। আর এদের মধ্যে যাযাবরদের সংখ্যাই ছিল অধিক। শহুরে লোকদের মধ্যে যদিও প্রতিবেশীর অধিকার সচেতনতা, বিশ্বস্ততা প্রভৃতি গুণ ছিল, তথাপি ব্যবসায় প্রতারণা প্রভৃতি অপরাধ প্রবণতা তাদের মধ্যে বিদ্যমান ছিলো। বেদুঈন শ্রেণীর লোকেরা ডাকাতি, রাহাজানি ও তস্করবৃত্তিতে ছিলো অত্যন্ত পাকা। পথচারীদেরকে লুটপাট করে তাদের যথাসর্বস্ব অপহরণ করা ছিলো সকলের সাধারণ অভ্যাস। কোন পথচারীকে নিঃসঙ্গ অবস্থায় পেলে তার যথাসর্বস্ব লুণ্ঠন করে তারা তাকে দাসরূপে বিক্রি করে দিত। পথিপার্শ্বের কূয়ো তৃণ গুল্মাদি দিয়ে এ উদ্দেশ্যে ঢেকে রাখা হতো যাতে পথিক পানির অভাবে মৃত্যুবরণ করে আর তার মালপত্র নির্বিবাদে হস্তগত করা যায়। তস্করবৃত্তিতে তারা ছিল পাকা উস্তাদ। কেউ কেউ তো চুরি বিদ্যায় এমনি পাকা ছিল যে, তাদের নাম প্রবাদ বাক্যের মত মশহুর ছিল। এদেরকে আরবের নেকড়ে বলা হতো।