hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯৮

বাকশিয়ার যুদ্ধ

জালীনূস কসকর পৌঁছার পূর্বেই নারসী দারুণ ভাবে পরাজয় বরণ করেন। এ সংবাদ শুনে জালীনূস বাকশিয়ায় থেমে যান। হযরত আবূ উবায়দ (রা) সাকাতিয়া এবং কসকর থেকে রওয়ানা হয়ে বাকশিয়ায় পৌঁছে জালীনূসের উপর আক্রমণ পরিচালনা করেন। জালীনূস সে আক্রমণ প্রতিহত করতে না পেরে সেখান থেকে দ্রুত পলায়ন করে একেবারে মাদায়েনে চলে যান।