hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৫

গাযওয়া যাতুর রিকা‘

এই সময় বনূ মাহারিব ও বনূ ছা‘লাবা (গাতফান গোত্রের দু’টি শাখা) সম্পর্কে উপর্যুপরি খবর আসলো যে, তারা সন্ত্রাসে প্রবৃত্ত ও আক্রমণ প্রস্তুতিতে লিপ্ত। হযরত নবী করীম (সাঃ) হযরত উসমান ইব্‌ন আফফান (রা)-কে মদীনায় শাসনকর্তা নিয়োগ করে মাত্র চারশ’ সাহাবাসহ তাদের মুকাবিলায় বের হলেন। প্রতিপক্ষ একটি খেজুর বাগানে সমবেত হয়েছিল। ইসলামী লশকর যখন তাদের নিকটবর্তী হলো, তখন তারা ছত্রভঙ্গ হয়ে পলায়ন করলো। কোনো যুদ্ধ হলো না। এ অভিযানের নাম গাযওয়া যাতু‘র রিকা’। চতুর্থ হিজরীর জমাদিউল আউয়াল মাসে এটি সংঘটিত হয়। ‘যাতু’র রিকা’ নামকরণের কারণ হলো, পার্বত্য ও কংকরময় যমীনে সফর করার দরুন সাহাবায়ে কিরামের পা যখম হয়ে গিয়েছিল। তারা পায়ে কাপড় বেঁধে নিয়েছিলেন। কেউ কেউ বলেন, যাতু‘র রিকা‘ একটি পাহাড়ের নাম। হযরত নবী (সাঃ) নজদে গিয়ে এই পাহাড়ে অবস্থান করছিলেন। তখন কাফিররা তাকে দেখে পলায়ন করেছিল।