hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭৫

হযরত আলী (রা) নাম ও বংশ-পরিচয়

আলী ইব্‌ন আবূ তালিব ইব্‌ন আবদুল মুত্তালিব ইব্‌ন আবদে মনাফ ইব্‌ন কুসাই ইব্‌ন কিলাব ইব্‌ন মুররাহ্ ইব্‌ন কা‘ব ইব্‌ন লুওয়াই ইব্‌ন গালিব।

হযরত রাসূলুল্লাহ (সাঃ) তাঁকে আবুল হাসান ও আবূ তুরাব নামে ডাকতেন। তার মায়ের নাম ফাতিমা বিনত আসাদ ইব্‌ন হাশিম। হযরত আলী (রা) একাধারে হযরত রাসূলুল্লাহ (সাঃ)-এর চাচাত ভাই ও জামাই ছিলেন। তিনি ছিলেন হযরত রাসূলুল্লাহ (সাঃ)-এর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা (রা)-এর স্বামী। তিনি মধ্যমাকৃতির, অথচ কিঞ্চিত খাটো ছিলেন। তাঁর দেহ ছিল হৃষ্টপুষ্ট; মাথার চুল কিছুটা উঠে গিয়েছিল; সমগ্র দেহ লোমে ঢাকা ছিল। দাঁড়ি ছিল লম্বা ও ঘন; গোধূম বর্ণের দেহ।