hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১৩

কিন্নাসরীন বিজয়

সাল্লামিয়াহ বিজয়ের পর হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) হযরত আবূ উবায়দা (রা)-এর নির্দেশে তার অধীনস্থ বাহিনী নিয়ে কিন্নাসরীনের দিকে অগ্রসর হন। সেখানে মীনাস নামক জনৈক রোমান সরদার, হিরাক্লিয়াসের পর যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন, আগে বেড়ে হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-এর মুকাবিলা করেন। হযরত খালিদ (রা) জোর আক্রমণ চালিয়ে মীনাসকে পৃষ্ঠ প্রদর্শন করতে বাধ্য করেন। মীনাস কিন্নাসরীনের দুর্গে প্রবেশ করেন। সঙ্গে হযরত খালিদ (রা)-ও আগে বেড়ে কিন্নাসরীন ঘেরাও করে ফেলেন। শেষ পর্যন্ত কিন্নাসরীনও মুসলমানদের দখলে চলে আসে। এ বিজয় সংবাদ পাওয়ার পর হযরত ফারূকে আযম (রা) হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-এর উপর অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার অধিকার ও সেনাপতির আওতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে নেন।