hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

ইতিহাসের যুগসমূহ

১. প্রাচীন যুগ

২. মধ্য যুগ

৩. শেষ যুগ

প্রাচীন যুগ হচ্ছে পৃথিবী সৃষ্টির সূচনাকাল থেকে বায়যান্টাইন সাম্রাজ্যের শেষ যুগ পর্যন্ত। মধ্য যুগ হচ্ছে বায়যান্টাইন সাম্রাজ্যের শেষ যুগ থেকে দ্বিতীয় সুলতান মুহাম্মদের যুগে কনস্টান্টিনোবল বিজয়কাল পর্যন্ত যুগ।

পৃথিবীর বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাবলীর দ্বারা পরবর্তী বা পূর্ববর্তীকালের অন্যান্য ঘটনার কাল নির্দেশ করার রেওয়াজ আছে। যথা আদম (আ) সৃষ্টির এত বছর পর, নূহ (আ)-এর প্লাবনের এত বছর পূর্বে বা পরে, ঈসা (আ) অথবা বিক্রমাদিত্যের জন্মের এত বছর পূর্বে বা পরে। অনুরূপভাবে মুহাম্মদ (সাঃ)-এর মক্কা থেকে মদীনায় হিজরতের বা কোন রাজা বাদশাহর সিংহাসনে আরোহণের দ্বারাও বর্ষ নির্ণয় করা হয়ে থাকে। আজকাল পৃথিবীতে ঈসায়ী সন (খ্রিস্টাব্দ) ও হিজরী সনের প্রচলনই সর্বাধিক।