hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭২

শর্তসমূহ

সন্ধিপত্র বা চুক্তিপত্রের শর্তসমূহ ছিল এরূপ :

১. মুসলমানরা এ বছর উমরাহ করবে না, আগামী বছর এসে উমরাহ করবে। মক্কায় প্রবেশকালে তরবারি ছাড়া কোন হাতিয়ার তাদের নিকট থাকবে না। তরবারিও কোষবদ্ধ থাকবে। আর তিন দিনের বেশী মক্কায় অবস্থান করবে না।

২. সন্ধির সময়কাল হবে দশ বছর। এই সময়ের মধ্যে কোন পক্ষ অপর পক্ষের জান ও মালের উপর আদৌ হস্তক্ষেপ করতে পারবে না, পরস্পর শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করবে।

৩. আরবের প্রতিটি গোত্র ও প্রতিটি সম্প্রদায় যে কোন পক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে পারবে। ঐ চুক্তিবদ্ধ গোত্র ও সম্প্রদায়ের উপরও এই সন্ধিপত্রের শর্তসমূহ একইভাবে প্রযোজ্য হবে। উভয় পক্ষরই অন্যান্য গোত্রকে নিজেদের দলভুক্ত করার এখতিয়ার থাকবে।

৪. যদি কুরায়শদের মধ্য থেকে কোন ব্যক্তি তার ওয়ালীর অনুমতি ছাড়া মুসলমানদের নিকট চলে যায়, তবে তাকে কুরায়শদের নিকট ফেরত পাঠাতে হবে। কিন্তু কোন মুসলমান কুরায়শদের কাছে এলে তাকে ফেরত পাঠানো হবে না।