hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬৭

লায়সের যুদ্ধ

হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) যখন জানতে পারলেন যে, লায়স নামক স্থানে এক বিরাট বাহিনী অবস্থান করছে, যারা মুসলমানদের উপর হামলা চালাবে, তখন তিনি নিজেই লায়স অভিমুখে রওয়ানা করলেন এবং সেখানে পৌঁছে যুদ্ধ শুরু করলেন। প্রথমে হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) ময়দানে একা সামনে অগ্রসর হয়ে তার প্রতিদ্বন্দ্বীকে আহবান করলেন। প্রতিপক্ষ থেকে মালিক ইব্‌ন কায়স মুকাবিলা করতে এলো এবং এসেই খালিদ (রা)-এর হস্তে প্রাণ হারালো। এরপর ঘোরতর যুদ্ধ শুরু হলো। সত্তর হাযার শত্রুসেনা যুদ্ধক্ষেত্রে মুসলমানদের হাতে প্রাণ হারালো।